মুজিব বর্ষের প্রত্যয় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের রায় কার্যকর করাই - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মুজিব বর্ষের প্রত্যয় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের রায় কার্যকর করাই


আলোকিত বার্তা:তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন,মুজিব শতবর্ষে আমাদের প্রত্যয় হচ্ছে বঙ্গবন্ধুর যেসব পলাতক খুনি পৃথিবীর যেখানে পালিয়ে আছে সেখান থেকে তাদের ফেরত এনে বিচারের রায় কার্যকর করা।একই সঙ্গে জিয়াউর রহমানসহ যারা এরসঙ্গে যুক্ত তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা প্রয়োজন।রোববার (০৯ আগস্ট) সচিবালয়ে তথ্যমন্ত্রীর ক্লিনিক ভবনের সামনে শোক দিবস উপলক্ষে ‘আলোকচিত্র, ডিজিটাল ডিসপ্লে ও সংবাদপত্রে বঙ্গবন্ধু’ সপ্তাহব্যাপী প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্য সচিব কামরুন নাহার, সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৈধুরীসহ তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তথ্যমন্ত্রী বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে অন্যায়ের প্রতিকার করতে হয়। সেজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। বিচারের রায় কার্যকরও হয়েছে। এই মুজিব শতবর্ষে আমাদের প্রত্যয় হচ্ছে বঙ্গবন্ধুর যেসব পলাতক খুনি এখনও পৃথিবীর যেসব জায়গায় পালিয়ে আছে। তাদের বাংলাদেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করা।

তিনি বলেন, আমি তথ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানাই এ ধরনের একটি আয়োজনের জন্য। প্রতিবছর তথ্য অধিদপ্তর এটি করে। এতে বঙ্গবন্ধুকে সংবাদপত্রে ও আলোকচিত্রের মাধ্যমে স্থাপন এটি অনেক হৃদয়গ্রাহী। একই সঙ্গে এটি ইতিহাসকে সংরক্ষণ করেছে। এখন আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অতিক্রম করছি। পাশাপাশি বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী। বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে রুপান্তর করার জন্য কাজ শুরু করেছিলেন। বঙ্গবন্ধুকে যে বছর হত্যা করা হয় সে বছর বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৭.৪ শতাংশ। যেটি আমরা ২০১৬-১৭ অর্থবছরে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে অতিক্রম করতে সক্ষম হয়েছি। চার দশক পড়ে সেটা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুকে যে বছর হত্যা করা হয় সে বছর ১০ হাজার মেট্রিক টন বেশি খাদ্য উৎপাদন হয়েছিল।হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুর্নগঠন করে যখন বঙ্গবন্ধু সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রুপান্তর করতে পারেননি। তবে তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরনের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল, সেদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। স্বল্প উন্নত দেশের তালিকা ভক্ত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে।

Top