মহান স্রষ্টার কাছে আমাদের প্রার্থনা,তার নেতৃত্বে আমরা যেন দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারি - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মহান স্রষ্টার কাছে আমাদের প্রার্থনা,তার নেতৃত্বে আমরা যেন দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারি


আলোকিত বার্তা:তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন,পবিত্র ঈদুল আজহার দিনে করোনাভাইরাস থেকে দেশবাসীর মুক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব বাধা পেরিয়ে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছার জন্য মহান স্রষ্টার কাছে এই প্রার্থনা করি।একই সঙ্গে হত্যা-খুনের রাজনীতি চিরতরে বন্ধ হোক শোকের মাস আগস্টের প্রথম দিনের প্রত্যাশা-বলেন তিনি।শনিবার ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদের জামাতে যোগদান শেষে সাংবাদিকদের একথা বলেন।মন্ত্রী বলেন,ত্যাগের শিক্ষা নিয়ে এবারের ঈদুল আজহা এমন এক সময়ে এসেছে,যখন সারা বিশ্ব করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জর্জরিত।এ সময় দেশবাসী ও সমগ্র দুনিয়ার মানুষকে করোনাভাইরাসের হাত থেকে রক্ষার জন্য আমরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি।এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিবানিশি পরিশ্রম করে দেশকে নেতৃত্ব দিয়ে চলেছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন,গত সাড়ে ১১ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নতুন উচ্চতায় উন্নীত করেছেন।রাব্বুল আল-আমিন ও মহান স্রষ্টার কাছে আমাদের প্রার্থনা,তার নেতৃত্বে আমরা যেন দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারি।

দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে-বিএনপির এমন মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন,আমাদের সামর্থ্য সীমিত থাকলেও বঙ্গবন্ধু কন্যার সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা উন্নত দেশগুলোর চেয়ে কম তো বটেই এমনকি প্রতিবেশি ভারত-পাকিস্তানের চেয়েও কম।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় যদি ঠিকভাবে কাজ করতে না পারতেন,তাহলে তো মৃত্যুর হার আরও বেশি হতো।তথ্যমন্ত্রী অন্তত পবিত্র ঈদের দিনে বাদানুবাদের রাজনীতি থেকে বিরত থাকার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।

Top