আপনি দিনের ভোট রাতে নেবেন,তাহলে কি সমাজে সাহেদ-সাবরিনাদের উত্থান হবে না? - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

আপনি দিনের ভোট রাতে নেবেন,তাহলে কি সমাজে সাহেদ-সাবরিনাদের উত্থান হবে না?


আলোকিত বার্তা:মিডনাইট ভোটের সরকার ক্ষমতায় আছে বলেই দেশে রিজেন্ট সাহেদ ও জেকেজি সাবরিনাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন,আপনি দিনের ভোট রাতে নেবেন,তাহলে কি সমাজে সাহেদ-সাবরিনাদের উত্থান হবে না?সোমবার দুপুরে জাতীয় প্রসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।করোনাকালীন বাজেটে মৎসজীবী খাতকে উপেক্ষা ও স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি-লুটপাট এবং অনিয়ম ও অব্যস্থাপনার প্রতিবাদে’জাতীয়তাবাদী মৎসজীবী দল এ মানববন্ধনের আয়োজন করে।করোনা টেস্ট নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ও জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা সাবরিনা চৌধুরী।তাদের প্রসঙ্গ টেনে রিজভী বলেন,একটি সরকার জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকলে এ রকম সাহেদদের উত্থান হবে,সাবরিনার উত্থান হবে,সম্রাটের উত্থান হবে।

করোনাকালে দেশে উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির মুখপাত্র বলেন,ভোট কেন্দ্রে ভোটাররা নেই।নির্বাচন কমিশন বলে দিল- সুষ্ঠু ভোট হয়েছে এবং ৪০-৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।অথচ ভোট কেন্দ্রে ভোটার নেই।চতুষ্পদ জন্তু ঘুরে বেড়াচ্ছে।তিনি বলেন,সংবাদপত্র চাপের মধ্যেও,হুমকির মধ্যেও এগুলো প্রকাশ করেছে।এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও এগুলো প্রকাশ করেছে। তাহলে এই সমাজে সাহেদদের উত্থান হবে না কেন? যারা ভোট নিয়ে জালিয়াতি করে তারা মানুষের অসুস্থতা নিয়ে জালিয়াতি করবে না কেন?বিএনপির মুখপাত্র বলেন,করোনা আক্রান্ত মানুষের যদি নেগেটিভ সার্টিফিকেট দেয়া হয় আর যার করোনা হয়নি তাকে যদি পজিটিভ সার্টিফিকেট দেয়া হয়, তাহলে এই দেশ কিসের ওপর চলছে আপনারাই বলুন।আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মাহাতাবের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের সদস্য সচিব আবদুর রহিম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

Top