অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর


আলোকিত বার্তা:রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথকেয়ারের কর্তাব্যক্তিদের গ্রেফতার দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান প্রমাণ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।মন্ত্রী বলেন, করোনাভাইরাসের টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথকেয়ারের কর্তাব্যক্তিদের (চেয়ারম্যান) গ্রেফতার প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর।তিনি বলেন, মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক না কেন কোনো অপরাধীই অপরাধ করে ছাড় পাবে না। যে যতই ক্ষমতাশালী হোক শেষ পর্যন্ত তাকে ধরা পড়তেই হবে,অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, দুর্বৃত্তের কোনো দল নেই।

ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন, সবাই যদি সচেতনতার দূর্গ গড়ে তুলি তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার ভয়কে জয় করব ইনশাআল্লাহ।করোনা যুদ্ধে সম্মুখসারির সাহসী যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইতিমধ্যে অনেক সম্মুখসারির যোদ্ধা মানবতার কল্যাণে এবং সেবাকে মহান ব্রত করে প্রাণ দিয়েছেন, তাদের এ আত্মদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।এর আগে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাইকা প্রধান হায়াকোয়া ইউহো এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

Top