পানিসম্পদ প্রতিমন্ত্রী সিএমএইচে ভর্তি করোনা আক্রান্ত - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত,ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে কারও সঙ্গে আপস নয় ফ্যাসিবাদ রোধে ব্যারিকেড হবে পথে পথে নাশকতা দমনে কঠোর সরকার,দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা পোশাক খাতে অস্থিরতা ভুল বার্তা যাচ্ছে ক্রেতার কাছে গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন

পানিসম্পদ প্রতিমন্ত্রী সিএমএইচে ভর্তি করোনা আক্রান্ত


আলোকিত বার্তা:পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন।বৃহস্পতিবার (২ জুলাই) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ প্রতিমন্ত্রীর করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।

আসিফ আহমেদ বলেন, যতদূর শুনেছি, স্যার পুরোপুরি সুস্থ রয়েছেন। কয়েকদিন আগে জাতীয় সংসদের পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে স্যার সিএমএইচে ভর্তি আছেন। তিনি সেখানে কোয়ারেন্টিন করছেন। বুধবার (১ জুলাই) তিনি হাসপাতালে ভর্তি হন।

Top