পূর্ব রাজারবাগ ছাড়া কোথাও লকডাউন ঘোষণা করেনি সরকার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

পূর্ব রাজারবাগ ছাড়া কোথাও লকডাউন ঘোষণা করেনি সরকার


আলোকিত বার্তা:পূর্ব রাজারবাগ ছাড়া কোথাও লকডাউন ঘোষণা করেনি সরকার।করোনাভা ঠেকাতে সংক্রমিত এলাকা চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।বুধবার (১৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় ড. হাসান মাহমুদ বলেন, জোনভিত্তিক এলাকা ঘোষণা ও লকডাউন বাস্তবায়নের বিষয়ে শিগগিরই বিভ্রান্তির অবসান হবে। সংক্রমিত এলাকা পুরোপুরি লকডাউন হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।এর আগে সরকার করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে লাল (রেড), হলুদ (ইয়োলো) এবং সবুজ (সবুজ) জোন করার উদ্যোগ নেয়। এর মধ্রড ও ইয়োলো জোন ঘোষণা করা না হলেও নির্ধারিত রেড জোনে সাধারণ ছুটি থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকেই জানতে চাইছেন, তিনি রেড ও ইয়োলো জোনে পড়ছেন কিনা? তার ছুটি থাকবে কিনা?

ইতোমধ্যে করোনা প্রতিরোধে গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি ঢাকায় ৪৫টি এলাকাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করে তা লকডাউনের সুপারিশ করেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৮টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৭টি এলাকা রয়েছে। রয়েছে চট্টগ্রামের দশটি এলাকা।এছাড়া ৯ জুন দিবাগত রাত ১২টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাকে পরীক্ষামূলকভাবে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করে সেখানে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিকভাবে সেখানে ১৪ দিনের জন্য এই লকডাউন কার্যকর হচ্ছে।

Top