উদ্ভাবক মিজানের ভ্রাম্যমান নার্সারীর উদ্দ্যোগে নাভারণ মহিলা আলিম মাদরাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

উদ্ভাবক মিজানের ভ্রাম্যমান নার্সারীর উদ্দ্যোগে নাভারণ মহিলা আলিম মাদরাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাভারণ মহিলা আলিম মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ভ্রাম্যমান নার্সারী ও উপজেলা বন ভিাগের সহযোগীতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছেন শার্শার মটর ম্যাকানিক উদ্ভাবক মিজান।

সোমবার সকালে মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ¦ সালেহ আহমেদ এর সভাপতিত্বে উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে এ সময় উস্থিত ছিলেন হ্যানিম্যান হোমিও প্যারামেডিকেল কলেজ নাভারণ শাখার ডাক্তার ওবাইদুর রহমান, শার্শা উপজেলার সনাম ধন্য কবিরাজ আবু হানিফ হেলার প্রমূখ।পরিবেশের উপর গভীর চিন্তা চেতনা ও পরিবেশের ভারসম্য রক্ষার্থে উদ্ভাবক মিজানের ভ্রাম্যমান নার্সারীর এগিয়ে চলা। পরিবেশের উপর বিশেষ অবদান রাখায় ইতোমধ্যে সরকারী ভাবে তাকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকার অনুদান। সহযোগীতায় এগিয়ে এসেছে স্থানীয় বন বিভাগ। উদ্ভাবক মিজান জানান, পরিবেশের উপর বিশেষ অবদান রাখায় সরকারী ভাবে যে অর্থ আমাকে সহায়তা দেওয়া হয়েছে সেই অর্থের পুরোটাই আমি পরিবেশের ভারসম্য রক্ষার্থে এই পরিবেশ বান্ধব গাছ বিতরণের কাজে ব্যায় করতে চাই।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনডিপিন্ডেন্ট টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি আব্দুর রহিম, সীমান্ত প্রেস ক্লাব বেনাপোলের প্রচার সম্পাদক রাসেল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Top