এসআই ক্লোজড ববি পুলিশ ফাঁড়ির - Alokitobarta
আজ : সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা

এসআই ক্লোজড ববি পুলিশ ফাঁড়ির


আলোকিত বার্তা:বরিশাল বিশ্ববিদ্যায়ে (ববি) ভিসির অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতিবাচক মন্তব্য করায় ববি’র পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আসাদকে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক।তিনি আলোকিত বার্তাকে জানান, প্রশাসনিক কারণে এসআই সৈয়দ আসাদকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ববিতে ভিসির অপসারণের দাবিতে গত ২৬ মার্চ থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আর এ আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ববি’র পুলিশ ফাঁড়ির এসআই আসাদ ফেসবুকে নেতিবাচক মন্তব্য করেন। যা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পরেই তাকে সরিয়ে নেওয়া হয়েছে। এরইমধ্যে সেখানে তার জায়গায় নতুন একজনকে ফাঁড়ির দায়িত্বও দেওয়া হয়েছে।

Top