প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানীর ঘটনায় বিচার দাবি করায় ভূক্তভোগী কিশোরীর মা ও বাবাকে পিটিয়ে আহত করেছে বখাটে ও তার সহযোগিরা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা...

প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানীর ঘটনায় বিচার দাবি করায় ভূক্তভোগী কিশোরীর মা ও বাবাকে পিটিয়ে আহত করেছে বখাটে ও তার সহযোগিরা।


সালেহ আহমেদ:প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানীর ঘটনায় বিচার দাবি করায় ভূক্তভোগী কিশোরীর মা ও বাবাকে পিটিয়ে আহত করেছে বখাটে ও তার সহযোগিরা। স্থানীয়রা আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের। এ ঘটনায় শনিবার রাতে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ওই গ্রামের ভ্যান চালক জাহাঙ্গীর শরীফের প্রতিবন্ধী কিশোরী (১৬) জানান, শনিবার দুপুরে রান্না ঘরে মাছ ধোয়ার সময় প্রতিবেশী কেরামত হাওলাদারের বখাটে পুত্র কালু হাওলাদার (১৮) রান্না ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে শ্লীলতাহানী ঘটায়। পরবর্তীতে বিষয়টি সে তার মায়ের কাছে জানায়।

ভূক্তভোগীর মা জানান, তার প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানীর ঘটনাটি তিনি তার দেবর বাবুল শরীফকে জানান। এসময় বখাটে কালুর ভাই আশিক হাওলাদার সেখানে উপস্থিত ছিলো। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে দুপুরে প্রথম দফায় বখাটে কালু হাওলাদার ও তার ভাই আশিক হাওলাদার প্রতিবন্ধী কিশোরীর মা মাসুদা বেগমকে পিটিয়ে আহত করে। একই ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বিকেলে কিশোরীর ভ্যানচালক পিতা জাহাঙ্গীর শরীফকে পিটিয়ে গুরুত্বর আহত করে বখাটে ও তার সহযোগিরা।

Top