বাংলাদেশে ‘ড্রাইভার সেফটি টুলকিট’ চালু করেছে উবার। - Alokitobarta
আজ : সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

বাংলাদেশে ‘ড্রাইভার সেফটি টুলকিট’ চালু করেছে উবার।


আলোকিত বার্তা:বাংলাদেশে ‘ড্রাইভার সেফটি টুলকিট’ চালু করেছে উবার। চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়েছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি। এটি উবার অ্যাপের একটি নতুন ফিচার। এর মাধ্যমে সব নিরাপত্তা ফিচার ব্যবহার করতে পারবেন চালকরা।জানা যায়, প্রতিটি রাইডের নিরাপত্তা নিশ্চিত করতে উবার অ্যাপের জিপিএস ট্র্যাকিং, ইমার্জেন্সি বাটন ও অন্যান্য নিরাপত্তা ফিচার একত্রে পাওয়া যাবে এ টুলকিটে।

উবার বাংলাদেশের লিড জুলকার কাজী ইসলাম বলেন, চালকরা উবারের কেন্দ্রবিন্দু। ড্রাইভার সেফটি টুলকিটে ইমার্জেন্সি বাটন এবং শেয়ার ট্রিপ ফিচার’ চালুর মাধ্যমে চালকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে।তিনি আরও বলেন, চালক ও যাত্রীরা যেন নিরাপদ থাকেন এবং একে অপরের সাথে যুক্ত থাকেন, সেটি নিশ্চিত করার পরবর্তী ধাপই এ টুলকিট। এর আগে যাত্রীদের জন্য সেফটি টুলকিট চালু করা হয়েছিল।

Top