বরিশাল বিভাগে ২ হাজার ৪শ’ ৭২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

বরিশাল বিভাগে ২ হাজার ৪শ’ ৭২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।


রফিকুল ইসলাম:করোনা ভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) এড়াতে বরিশাল বিভাগে ২ হাজার ৪শ’ ৭২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।এর মধ্যে ২৪ ঘণ্টায় নতুন ২৩৯ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। এর আগে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আনা হয়েছিলো ২৩৮ জনকে।বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

বিভাগের ছয় জেলার হিসাব অনুযায়ী, বরিশালে নতুন ১২০ জনসহ ৫৯৮ জন, পটুয়াখালীতে নতুন ১৮ জনসহ ৬২৫ জন, ভোলায় নতুন ৩৭ জনসহ ৩৫৮ জন, পিরোজপুরে নতুন ৩৩ জনসহ ৩৭৫ জন, বরগুনায় নতুন ২১ জনসহ ৩২১ জন ও ঝালকাঠিতে নতুন ১০ জনসহ ১৮১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।এদিকে বিভাগে ১০ মার্চ থে‌কে এ পর্যন্ত কোয়ারেন্টিন শেষ করেছেন ৬৯৭ জন এবং গত ২৪ ঘণ্টায় শেষ ক‌রেছেন ১৬৩ জন। কোয়ারেন্টিন থেকে মোট ছাড়পত্র পাওয়াদের মধ্যে বরিশাল নগরে পাঁচজন, বরিশাল জেলায় ১৩০ জন, পটুয়াখালীতে ২৫৮ জন, ভোলায় ৬৫, পিরোজপুরে ৮৯ জন, বরগুনায় ৯৭ জন ও ঝালকাঠিতে ৫৩ জন রয়েছে।বাসুদেব কুমার জানান, কোয়ারেন্টিনে থাকা অধিকাংশই প্রবাসী। এছাড়া বরগুনা ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা চারজন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং শেবাচিমে নতুন করে করোনা সন্দেহে ভর্তি হয়েছেন আরও দু’জন। তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

Top