বরগুনায় করোনা ভাইরাস সন্দেহে লঞ্চে এক যাত্রী অবরুদ্ধ,অবশেষে আইসোলশনে - Alokitobarta
আজ : শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা দুই মেট্রোরেল পাচ্ছে ৫৮ হাজার কোটি টাকা ৪৯তম বিসিএস বাদ পড়া ৪৬ জনের নিয়োগ সোমবার দলে শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থান বিএনপির নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি

বরগুনায় করোনা ভাইরাস সন্দেহে লঞ্চে এক যাত্রী অবরুদ্ধ,অবশেষে আইসোলশনে


বরগুনা প্রতিনিধিঃবরগুনায় করোনা ভাইরাস সন্দেহে লঞ্চে এক যাত্রীঅবরুদ্ধ অবশেষে আইসোলেশনে রাখা হয়েছে।জানা গেছে,গতকাল সোমবার(২৩ মার্চ)বিকেলে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি শাহরুখ-২ লঞ্চে ওই যাত্রী কেবিন যাত্রা শুরু করেন।লঞ্চ কর্তৃপক্ষ তাকে করোনা ভাইরাস সন্দেহে কেবিনে অবরুদ্ধ করে রাখছে।লঞ্চযাত্রী করোনায় আক্রান্ত এমন খবর ছড়িয়ে পড়লে অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।বিষয়টি নিশ্চিত করেছেন শাহরুখ-২ লঞ্চের ব্যবস্থাপনা পরিচালক মাসুম খান।

শাহরুখ-২ লঞ্চের কয়েকজন যাত্রী জানান,রাত ৮টার দিকে ওই যাত্রীর পরিচিত কয়েকজন তার সঙ্গে কুশল বিনিময়ের জন্য গেলে‘সমস্যা আছে,আমার কাছে আইসেন না’বলে বারন করেন।পরে যাত্রীরা বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানান।এসময় লঞ্চ কর্তৃপক্ষ ওই যাত্রীকে কেবিনে তালাবদ্ধ করে একজন আনসার সদস্যকে দেখভালের দায়িত্ব দেন।লঞ্চের ব্যবস্থাপনা পরিচালক মাসুম খান বলেন, আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি।জেলা প্রশাসন ওনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।আপাতত জেলা প্রশাসনের নির্দেশে ওনাকে নিরাপদ হেফাযতে রাখা হয়েছে।করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ওই যাত্রীকে বরগুনা নৌ বন্দর থেকে নিয়ে জেনারেল হাসপাতালের আইসোলেশনে রেখেছে স্বাস্থ্য বিভাগ।

বরগুনার জেলা প্রশাসক জনাব,মোস্তাইন বিল্লাহ বলেন,অসুস্থতাজনিত কারণে ঢাকায় চিকিৎসা নিয়ে ফিরছিলেন।তাকে লঞ্চের কক্ষে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।করোনার লক্ষণ আছে কী-না বা উনি আক্রান্ত কী-না সেটা যাচাই করতে স্বাস্থ্য বিভাগকে পরামর্শ দেয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ যথাযথ ব্যাবস্থা নিবেন।এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান জানান, ওই ব্যক্তিকে পরীক্ষা-নীরিক্ষা চালানোর জন্যে আইসোলশনে রাখা হয়েছে।

Top