সোহেল রানা নামের এক দোকানি করোনা ভাইরাস সচেতনতা কার্যক্রম শুরু করেছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

সোহেল রানা নামের এক দোকানি করোনা ভাইরাস সচেতনতা কার্যক্রম শুরু করেছে।


রফিকুল ইসলাম:বরিশাল নগরীর কাউনিয়া টেক্সটাইল মোর এলাকায় ক্রেতাদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের জন্য আহম্মেদ সাইফ ভ্যারাইটিজ ষ্টোর’এর সত্ত্বাধিকার সোহেল রানা নামের এক দোকানি করোনা ভাইরাস সচেতনতা কার্যক্রম শুরু করেছে।তিনি ইতিমধ্যেই সকল ক্রেতাদের মধ্যে সচেতনতা বিষয়ক প্রচার-প্রচারনা করেছে।এমনকি দোকানে ক্রেতাদের হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ ও স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছে।নিজে গ্লাভস,মাস্ক ও লিকুইড হ্যান্ড ওয়াশ ব্যবহার করছে। সকলকে এবিষয়ে উদ্বুদ্ধ করছে। নগদ টাকা গনণা ও লেনদেনের আগে ক্রেতাদের হাত ধোয়ার জন্য পরামর্শ দিচ্ছে। আর চায়ের কাপ বদলে ওয়ান টাইম চায়ের কাপ ব্যবহার করছে। যাতে এক কাপে অন্য কেউকে চা খেতে না হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সোহেল রানার এমন উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।এমনকি ক্রেতারা খুব উৎসূক হয়ে তার দোকানে আসছেন।এসময় মাহবুব নামের এক ক্রেতা বলেন,সোহেল ভাইয়ের এমন উদ্যোগ সত্যিই প্রসংশনীয়। এভাবে সবাই সতর্ক হলে খুব সহজেই করোনা সংক্রমণ প্রতিরোধ করা সহজ হবে। আমি নিজেই দোকানের চা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। সোহেল ভাইয়ের দোকানে এসে এমন উদ্যোগ দেখে আমিও দোকানের চা খাচ্ছি।এ সচেতনতা কার্যক্রম সম্পর্কে সোহেল রানা বলেন,এই রোগ থেকে নিরাপদ থাকতে আমাদেরকে আতংকিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে।আমাদেরকে সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)এর পরামর্শ মেনে চলতে হবে,পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে,সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং আমাদের সকলের মঙ্গলের জন্য সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে হবে। আমি মনে করি একে অন্যকে সাহায্য করার মাধ্যমে আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারি।তিনি আরও বলেন, “সম্মানিত ক্রেতাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তায় আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার চেষ্টা করে যাচ্ছি। এজন্যই আমি এই সচেতনতা কার্যক্রম চালু করেছি। আমি বিশ্বাস করি এর মাধ্যমে জীবনের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

Top