করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে আয়োজন করা দুটি সামাজিক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে আয়োজন করা দুটি সামাজিক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


রফিকুল ইসলাম:করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে আয়োজন করা দুটি সামাজিক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২০ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জিয়াউর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অনুষ্ঠান দুটি বন্ধ করে দেন।জানা যায়, দুপুরে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ রামকাঠীর বাসিন্দা মো.জামাল হাওলাদারের বাড়িতে সুন্নতে খতনার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিদেশ ফেরতসহ পাঁচশতাধিক অতিথিদের আমন্ত্রণ করা হয়। জুমার নামায শেষে অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাদের। ভ্রাম্যমাণ আদালত বিষয়টি জানার পর অভিযান পরিচালনা করে অনুষ্ঠান বন্ধ করে দেয়।

অপরদিকে পাশের চরআইচা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানও বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।সেখানেও ৪ থেকে ৫ শত লোকের আয়োজন ছিল।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.জাকির হোসেন আজাদ,মেট্রোপিলটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জিয়াউর রহমান বলেছেন,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।।

Top