জেলার বাইরের ব্যক্তিদের বরিশালে আগমন না করার অনুরোধ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

জেলার বাইরের ব্যক্তিদের বরিশালে আগমন না করার অনুরোধ


পাখি আক্তার:জেলার বাইরের ব্যক্তিদের বরিশালে আগমন না করার অনুরোধ জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান।ডিসি বরিশাল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন ডিসি অজিয়র।ওই পোস্টটির পক্ষে এরইমধ্যে বরিশাল জেলার নাগরিকরা বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন,তারা এ আহ্বানকে সাধুবাদও জানিয়েছেন।এ প্রতিবেদন লেখা অবদি অনেকটা আলোচিত এ পোস্টটি ৭২০ জন শেয়ার করেছেন। এছাড়া কমেন্ট করেছেন ৮৭ জন ও লাইক পেয়েছে ৯৭৮টি।

বৃহস্পতিবার(১৯ মার্চ)রাতে ডিসি অজিয়র রহমান ওই ফেসবুক পেজে জেলার বাইরের ব্যক্তিদের বরিশালে আগমন না করার অনুরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ব‌রিশালে বিভাগে প্রায় ৫ শত জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Top