আমিন নামে এক বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

আমিন নামে এক বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।


পাখি আক্তার:বরিশালের বাবুগঞ্জে আল আমিন নামে এক বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।এ ঘটনায় আল-আমিনের মা বিলকিস বেগম ও বড় ভাই বেল্লাল হোসেনকে আটক করা হয়েছে।রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আল আমিন ভ্যান চালক নজরুল ইসলামের ছেলে।

শিশুটির মা বিলকিস বেগমের দাবি, আল-আমিনকে ঘরে রেখে তার মা বিলকিস বেগম বাড়ির পাশের নদীতে গোসল করতে যান। কিছুক্ষন পর ফিরে এসে ঘরের মেঝেতে ছেলের মরদেহ পান। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুঁটে আসেন। পরে পুলিশকে সংবাদ দেওয়া হয়।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মৃত আল-আমিনের শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃত্যুর রহস্য উদঘাটন ও জিজ্ঞাসাবাদের জন্য আল-আমিনের মা বিলকিস বেগম ও বড় ভাই বেল্লাল হোসেনকে আটক করা হয়েছে।

Top