বরিশালে মাদক ব্যবসার দায়ে একজনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

বরিশালে মাদক ব্যবসার দায়ে একজনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।


রফিকুল ইসলাম:বরিশালে মাদক ব্যবসার দায়ে একজনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় বরিশালের জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহমেদ এ রায় ঘোষনা করেন।রায় ঘোষনার সময় দণ্ডিত শহিদুল ইসলাম রিপন আদালতে উপস্থিত ছিলেন। তিনি বরিশালের চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা।

আদালত ও মামলা সূত্রে জানাগেছে,২০১৬ সালের ৩০ মে বরিশাল বাবুগঞ্জ দেহেরগতি এলাকা থেকে রিপনকে আটক করে র‍্যাব-৮।এসময় তার কাছে থেকে ১৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই র‍্যাবের ডিএডি শিকদার আশরাফুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করে। তদন্তে সত্যতা পেয়ে একই বছরের ১৮ জুন আদালতে চার্জশীট জমা দেয় থানার এসআই আব্দুস সালাম। মামলায় নয়জনের সাক্ষ্য গ্রহন শেষে আদালত এ রায় প্রদান করেন।

Top