চাঁদা না দেওয়ায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা দায়ের। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

চাঁদা না দেওয়ায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা দায়ের।


সালেহ আহমেদ:বরিশাল নগরের উত্তর আমানতগঞ্জে চাঁদা না দেওয়ায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।মামলার পরিপ্রেক্ষিতে এরইমধ্যে স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা মজিবর সিকদার ও তার সহযোগী নিজামকে গ্রেফতার করা হয়েছে।রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।

তিনি জানান, চাঁদা দাবি ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যে মামলায় মজিবর সিকদার ও তার সহযোগী নিজামকে আসামি করা হয়েছে এবং তাদের গ্রেফতারও করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, উত্তর আমানতগঞ্জের নয়া বাড়িতে কিছু জমি ক্রয় করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট শহিদুল ইসলাম। সেখানে গিয়ে শনিবার রাতে চাঁদা দাবি করেন স্থানীয় যুবলীগ নেতা মজিবর সিকদার তার সহযোগী নিজাম সিকদার। দাবি করা চাঁদা দিতে অস্বীকার করলে শহিদুল ইসলামকে মারধর করেন তারা।

Top