তাহিরপুরে ৪ লাখ রুপি সহ হুন্ডি ব্যবসায়ী আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

তাহিরপুরে ৪ লাখ রুপি সহ হুন্ডি ব্যবসায়ী আটক


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃভারতীয় রুপি সহ সুনামগঞ্জের তাহিরপুরে মোহাম্মদ আব্দুল হাই (৩০) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকার কোয়ারী সংলগ্ন সড়ক হতে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল হাই উপজেলার বড়দল উওর ইউনিয়নের সীমান্তবর্তী রজনীলাইন গ্রামের নুরুল ইসলামের ছেলে।সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম হুন্ডি ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করেন। জানাযায়, ভারতীয় বিপুল পরিমাণ রুপি (মুদ্রা) নিয়ে যাবার পথে শুক্রবার দুপুরে থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. আবু মুসার নেতেৃত্বে আব্দুল হাইকে ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকার কোয়ারি সংলগ্ন সড়ক হতে আটক করেন একদল পুলিশ।

এরপর তার দুই পায়ের গোড়ালী তল্লাশী করে বিশেষ কায়দায় প্লাষ্টিক দিয়ে আটকে রাখা ভারতীয় ৪ লাখ রুপি (মুদ্রা) ও একটি ভারতীয় প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার বিকেলে থানা পুলিশের জিজ্ঞাসাবাদে আটক আব্দুল হাই জানিয়েছে,ভারতীয় বিপুল অংকের রুপি গুলো সে বড়ছড়া শুল্ক ষ্টেশন হতে অপর এক হুন্ডি ব্যবসায়ীর নিকট হতে বাংলাদেশী টাকার বিনিময়ে ক্রয় করে। এরপর অতিরিক্ত মুনাফা নিয়ে শুক্রবার একই উপজেলার বাগলী শুল্ক ষ্টেশনে অপর এক হুন্ডি ব্যবসায়ীর নিকট ভারতীয় রুপিগুলো ফের বিক্রয়ের জন হস্তান্তর করতে যাচ্ছিল সে।

Top