তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ সহ নাসির বিড়ি ও গাঁজার চালান আটক - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ সহ নাসির বিড়ি ও গাঁজার চালান আটক


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় নিষিদ্ধ অফিসার্সচয়েজ মদের চালান সহ নাসির বিড়ি ও ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ই মার্চ) চাঁনপুর বিওপির টহলদল গোপন সংবাদেরবিত্তিত্বে সীমান্ত পিলার ১২০২/৬-এস এর নিকট থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশেরঅভ্যন্তরে। তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ১১বোতল ভারতীয় মদ এবং ১৪,০০০ পিস (৫৬০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি আটক করে যারআনুমানিক সিজার মূল্য ৪০,৩০০ টাকা।

অপরদিকে,চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০১/৫-এস এর নিকট হতে ১০০ গজবাংলাদেশের অভ্যন্তরে। উপজেলা ৪নং বড়দল উত্তর ইউনিয়নের রাজাই এলাক থেকে ২ কেজিভারতীয় গাঁজা আটক করে যার আনুমানিক মূল্য ৭,০০০ টাকা।সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন( বিজিবি) অধিনায়ন মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয়মদ,নাসির বিড়ি ও গাঁজার চালান সুনামগঞ্জ নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা করার কার্যক্রমপ্রক্রিয়াধীন রয়েছে।

Top