সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন।


সালেহ আহমেদ:সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন।শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-ভোলা সড়কে ঘটে এ দুর্ঘটনা ঘটে।আহত শিক্ষার্থীরা হলেন- লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইউসুফ সিকদার ও জিএম ফাহাদ এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাওয়ার হক। এদের মধ্যে ইউসুফ ও ফাহাদকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নাওয়ার বলেন,দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্নকাঠির দিকে যাচ্ছিলাম। পথে পেছন দিক থেকে আসা একটি মিনি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ তারা তিনজন আহত হন।তিনি জানান, তার ও অটোচালকের অবস্থা ভালো। বাকি দু’জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Top