ভারতে দোল উৎসব এর ছুটিতে বেনাপোল - পেট্রাপোল বন্দর আমদানি রফতানি বন্ধ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

ভারতে দোল উৎসব এর ছুটিতে বেনাপোল – পেট্রাপোল বন্দর আমদানি রফতানি বন্ধ


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোল ভারতে দোল পূর্নিমা উৎসবের সরকারী ছুটি থাকায় আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দর, কাস্টমস এর কর্যক্রম এবং পাসপোর্ট যাত্রীর যাতায়াত স্বাভাবিক রয়েছে।সোমবার সকাল থেকে সকল প্রকার আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে মঙ্গলবার থেকে আবার সচল হবে বলে জানা গেছে।তবে ভারতের পেট্রাপোল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন দোলযাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি ধর্মীয় উৎসব। বসন্তের এই উৎসবটি হোলি নামে পরিচিত। অশূভ শক্তির বিনাশ হিসেবে হোলি উৎসব হয়ে থাকে প্রতি বছর। এই উৎসবের কারনে আমদানি রফতানি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত যেমন সিএন্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাক চালকরা নিজ নিজ ধর্মের এ উৎসব পালন করছে।

বেনাপোল চেকপোষ্ট কার্গো শাখার সুপার নাশিদুল হক বলেন,ভারতে হোলি উৎসব উপলক্ষে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা সোমবার আমদানি রফতানি বানিজ্য বন্ধ রেখেছে।ফলে সকাল থেকে এ পথে আমাদিন রফতানি হয়নি।তবে বেনাপোল বন্দরের পন্য খালাস ও কাস্টমস হাউজের শুল্কায়ন এর কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে।চেকপোষ্ট ইমিগ্রেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, সোমবার দোল উৎসবে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

Top