বরিশাল জেলায় প্রায় ৫ লাখ ৪৮ হাজার ২শত শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশাল জেলায় প্রায় ৫ লাখ ৪৮ হাজার ২শত শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে।


পাখি আক্তার:বরিশাল জেলায় প্রায় ৫ লাখ ৪৮ হাজার ২শত শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। আজ সকালে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ডস্থ স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন-২০২০ বরিশাল জেলার অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ জসিম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঃ লতিফ মজুমদার প্রমুখ। আগামী ১৮ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে।

Top