বরিশালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।


পাখি আক্তার:প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’এ প্রত্যয় নিয়ে বরিশালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।রোববার (০৮ মার্চ) দিবসটি উপলক্ষে বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার ১১ নারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।সম্মাননা পাওয়া নারীরা হলেন, রাবেয়া খাতুন, প্রফেসর শাহ সাজেদা, পুষ্প চক্রবর্তী, নিগার সুলতানা হনুফা, কোহিনুর বেগম, ডা. বনলতা মুর্শিদা, আসমা চৌধুরী, হাসিনা বেগম নীলা, রহিমা সুলতানা কাজল, রাশিদা বেগম, নূরজাহান বেগম।জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.শাহাবুদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুজ্জামান পাভেল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সভাপতি রাবেয়া খাতুন, সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন,নারীর উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি অসম্ভব।বর্তমান সরকার নারীর উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে।কর্মক্ষেত্রসহ সব কার্যক্রমে নারীরা সমান তালে পুরুষের সাথে এগিয়ে যাচ্ছে।পরিশেষে ব্রাকের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।

Top