জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে তার পরিচয় দিতে চাই। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে তার পরিচয় দিতে চাই।


পাখি আক্তার:বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহবুদ্দিন খান বলেছেন,আমরা সত্যিকারের জনগণের পুলিশ হতে পেরেছি কিনা, কাজের মাধ্যমে, তথা জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে তার পরিচয় দিতে চাই।শনিবার (৭ মার্চ) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার।শাহবুদ্দিন খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই মুজিব বর্ষে আইজিপি মহোদয়ের নেতৃত্বে জনগণের পুলিশ হতে যে জনমুখী-গণমুখী কার্যক্রমের ধারা অব্যাহত আছে, এবং আমরা উন্নয়নের যে হাইওয়েতে অবস্থান করছি, সেখান থেকে পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন অ্যান্ড স্টাফ অফিসার) মো. আ. হালিম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ফোর্স) মো. মাসুদ রানা প্রমুখ।

Top