আমতলী সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

আমতলী সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলীতে বাংলাদেশ আওয়ামীলীগ আমতলী সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ত্রি বার্ষিক সম্মেলনঅনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ওসদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা।সোমবার বেলা ১১টায় সদর ইউনিয়নের মানিকঝুড়ি মাহমুদিয়া দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামীলীগসভাপতি আলহাজ্ব আবদুর রশীদ খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী যুবলীগ সহসভাপতি সাইফুল ইসলাম বাদলপ্যাদার সঞ্চালনায় বিভিন্ন ওয়ার্ডের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়নআওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মজনু মৃধা,সহসভাপতি ইসমাইল শরীফ, সাবেক সভাপতিমনোয়ার হোসেন হাওলাদার, ওয়ার্ড সভাপতি শহীদ মৃধা ও মোতলেব মুন্সী প্রমুখ।

সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের সহাস্রাধিক নেতা-কর্মী ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাঅংশ নেয়।ত্রি বার্ষিক সম্মেলনে উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের কর্মী-সমর্থকদের প্রস্তাব সমর্থনে সদর ইউনিয়নের ৯টিওয়ার্ডে বাংলাদেশ আওয়ামীলীগের কার্যকরী কমিটি গঠন করা হয়ে।

Top