বেকারিতে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর অ্যামোনিয়া পাওয়ায় চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বেকারিতে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর অ্যামোনিয়া পাওয়ায় চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


রফিকুল ইসলাম:বরিশালের হিজলায় একটি বেকারিতে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর অ্যামোনিয়া পাওয়ায় চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (০২ মার্চ) জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আমীনুল ইসলাম।

তিনি জানান,হিজলা উপজেলার হরিণাথপুর ইউনিয়নের হরিণাথপুর বাজারে লঞ্চঘাট সংলগ্ন মেসার্স আকন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মানবদেহের জন্য ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহার করে কেক তৈরির সময় ৪ জনকে আটক করা হয় এবং ১৫ কেজি অ্যামোনিয়া জব্দ করা হয়। আটক ৪ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী কারাদণ্ড দেওয়া হয়। এরমধ্যে ২ জনকে তিন মাস,১ জনকে দুই মাস ও অপর ১ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আমীনুল ইসলাম।

Top