বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে ৩৯টি দোকান পুড়ে গেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে ৩৯টি দোকান পুড়ে গেছে।


রফিকুল ইসলাম:বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে ৩৯টি দোকান পুড়ে গেছে।সোমবার (২ মার্চ) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম বাংলানিউজকে জানান, প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।জানা যায়, ভোরে খবর পেয়ে গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ ,বরিশাল সদর ও মাদারীপুরসহ ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে আগুনে পুড়ে যায় ৩৯টি ছোট-বড় দোকান।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের জেলা প্রশাসক(ডিসি)অজিয়র রহমান।এ সময় তিনি ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় প্রশাসনকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা ও ক্ষতির পরিমাণ নিরূপণ নির্দেশ দিয়েছেন।বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.ফারুক হোসেন শিকদার বাংলানিউজকে জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।এদিকে ব্যবসায়ীদের দাবি পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে প্রায় কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি হয়েছে।

Top