বেনাপোলে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার:আসামী পলাতক - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বেনাপোলে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার:আসামী পলাতক


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী পূর্ব পাড়া গ্রাম থেকে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।শুক্রবার (২৮ শে ফেব্রæয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পুটখালী পূর্ব পাড়া গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে জাহিদ হাসান(২৩)নামে এক মাদক ব্যবসায়ীর ঘরের খাটের নিচ থেকে মোট ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। মাদক ব্যবসায়ী জাহিদ হাসান পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামে আসামী জাহিদ হাসান এর বাড়িতে অভিযান চালানো হয় এবং তার ঘরের খাটের নিচ থেকে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।আসামী জাহিদ পলাতক আছে তাকে দ্রæত গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

Top