বাবার নাম ও বাড়ির ঠিকানায় মিল থাকায় একজনের পরিবর্তে অপর একজনের জেল খাটার অভিযোগ উঠেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ...

বাবার নাম ও বাড়ির ঠিকানায় মিল থাকায় একজনের পরিবর্তে অপর একজনের জেল খাটার অভিযোগ উঠেছে।


রফিকুল ইসলাম:বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাবার নাম ও বাড়ির ঠিকানায় মিল থাকায় একজনের পরিবর্তে অপর একজনের জেল খাটার অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি সঠিক আসামিকেই গ্রেফতার করেছেন তারা।জানা গেছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ব্যাংকের ঢাকার বংশাল শাখা থেকে জালিয়াতি করে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটে। যে ঘটনায় ২০০৮ সালে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করে সড়ক বিভাগ। যে ঘটনায় দুদক মামলার তদন্ত করে আদালতে পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। যেখানে চার নম্বর আসামির নাম জুয়েল রানা।২০১৬ সালে প্রত্যেককে কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর আবদুল কাদেরকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন ‍পুলিশের এয়ারপোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আউয়াল।

তিনি দাবি করেন, আব্দুল কাদেরই এলাকায় জুয়েল নামেই পরিচিত। তাকে এলাকায় সবাই জুয়েল নামেই চেনেন, বাবার নাম ও ঠিকানাও ঠিক রয়েছে। আর ভোটার কার্ড জন্ম-নিবন্ধন এগুলো ঢাকা থেকে এসে পরে ঠিক করেছেন।তিনি জানান, যাচাই-বাছাই করে সঠিক আসামিকেই গ্রেফতার করা হয়েছে। মামলার রায়ে জুয়েল রানার ১০ বছরের সাজা হয়।যদিও আবদুল কাদেরের স্ত্রী হ্যাপি আক্তারসহ পরিবারের সদস্যরা বলছে, তার স্বামীর নাম জুয়েল নয়, তার নাম আব্দুল কাদের। এছাড়া যদি তিনি ব্যাংকের টাকা আত্মসাতই করতেন তাহলে বরিশালে এসে চাকরিই বা কেন করবেন আর কেনই প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াবেন।তিনি জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অনুপস্থিতিতে দুই সন্তান‌কে নি‌য়ে আর্থিক অনটনে রয়েছেন তারা। প্রায় থে‌কে পাঁচ লাখ টাকা দেনাগ্রস্ত হ‌য়ে গেছেন, বন্ধ হ‌য়ে‌ গে‌ছে আব্দুল কা‌দে‌রের মুরগির খামার‌টি বন্ধ হ‌য়ে গে‌ছে। আর বিষয়টি নিয়ে দীর্ঘদিনেও কোনো সুরাহা করতে পারেননি।

আর স্থানীয়রা বলছে, এইচএস‌সি পাস আবদুল কাদের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ভূমি অফিসের সামনে স্ট্যাম্প বিক্রি করে সংসার চালাচ্ছিলো, এর আগে সে ব‌রিশাল নগ‌রের রুপাতলীস্থ সোনারগাঁও টেক্সটাই‌লে চাকরি কর‌তেন। তার বাবার নাম মৃত আয়নাল ঢালী। জুয়েল ও রানা নামের অনেকে থাকলেও আবদুল কাদের অন্যকোনো নামে পরিচিত নয়। তিনি আবদুল কাদের নামেই পরিচিত।যখন চার্জশিট হয় তখন আসামির দেওয়া ঠিকানা অনুযায়ী সংশ্লিষ্ট থানায় তদন্তের জন্য পাঠানো হয় জানিয়ে এ বিষয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি একেএম জাহাঙ্গীর বলেন, কোথাও একটা ঝামেলা হয়ে থাকতে পারে।ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পুলি‌শের উপ ক‌মিশনার (উত্তর) খাইরুল আলম জানান, বিষয়‌টি জানার পর বিষয়‌টি খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে, কা‌রো গা‌ফিল‌তি থাক‌লে নিয়মানুযায়ী, ব্যবস্থা নেওয়া হ‌বে।

Top