শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মিডিয়া সংলাপ বরিশালে অনুষ্ঠিত হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ...

শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মিডিয়া সংলাপ বরিশালে অনুষ্ঠিত হয়েছে।


রফিকুল ইসলাম:শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মিডিয়া সংলাপ বরিশালে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ ফেব্রয়ারি) নগরের আমিরকুটির রোডের আভাস কার্যালয়ের সভাকক্ষে এ সংলাপের আয়োজন করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় মিডিয়া সংলাপের অনুষ্ঠানে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এস এম ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পূর্বের থেকে বর্তমান পুলিশের কাজ-কর্মের অনেক পরিবর্তন ঘটেছে। এখন প্রতিটি থানায় শিশু ও মহিলাদের সেবা দেয়ার জন্য ভিন্নভাবে ডেক্স খোলা হয়েছে। যেখানে সব ধরনের অভিযোগ দেওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন,বর্তমান সরকার শিশু নির্যাতনের ঘটনা প্রতিরোধের জন্য কাজ করছে। পাশাপাশি এসব ক্ষেত্রে প্রতিটি পরিবার থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, অভিভাবকদের আরও সচেতন হতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল বিসিকের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জালিস মাহমুদ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বরিশালের এপিসি ম্যানেজার স্বপন মন্ডল, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম প্রমুখ।মিডিয়া সংলাপে বরিশাল মেট্রোপলিটনের সহকারি পুলিশ কমিশনার (ক্রাইম) মতিউর রহমানসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন সদস্য অংশ গ্রহন করেন।

Top