ভারতের সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানবন্ধন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

ভারতের সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানবন্ধন


রফিকুল ইসলাম:ভারতের বিতর্কিতসংশোধিত নাগরিকত্ব আইন(সিএএ)বাতিলের দাবিতে এবং সম্প্রতি চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানবন্ধনকরেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)শিক্ষার্থীরা।বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি)বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।মাটি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আলিশা মুনতাজ,মাহমুদুল হাসান তমাল,রাজু গাজী,রফিক হোসেন।

এসময় বক্তারা বলেন,ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতার তৃতীয় রাতেও বাড়িঘর ও দোকানপাটে হামলার খবর পাওয়া গেছে।এটা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের পক্ষপাতী আচরণ বলেই ধারণা করা যায়।বক্তারা হামলার প্রতিবাদের পাশাপাশি ভারত সরকারের কাছে সংখ্যালঘু সম্পদ্রায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

Top