তাহিরপুরে নদী তীরে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেলেন ইউএনও-বিজেন ব্যানার্জী - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের

তাহিরপুরে নদী তীরে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেলেন ইউএনও-বিজেন ব্যানার্জী


রাহাদ হাসান মুন্না:তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তিনদী তীরে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপন উচ্ছেদ করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। সারা দেশের নদ-নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার  দুপুরে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর নেতৃত্বে ও তাহিরপুর থানা এসআই গোলাম মস্তফার সহযোগিতায় বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর ও বালিজুরী এলাকার রক্তী নদী তীরে অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি স্থাপনা উচ্ছেদ করা হয়। 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন,আজ একই সময়ে সারা দেশের ন্যায় তাহিরপুরেও নদ-নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।এ অভিযান নদী ও খালের তীরে অবৈধভাবে গড়ে ওঠা সকল প্রকারের স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

Top