আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি)প্রতিপক্ষের হামলায় চার ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি)প্রতিপক্ষের হামলায় চার ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।


রফিকুল ইসলাম:আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি)প্রতিপক্ষের হামলায় চার ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।এদের মধ্যে তিনজনকে মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফাতাউর রাফি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জাহিদ ওরফে জিদান ও ফারহান শাহরিয়ার। এছাড়াও উচ্ছাস নামে আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহতরা জানান,ঘটনার সময় তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ছিলেন। ওই সময় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও প্রতিপক্ষ গ্রুপের তাহমীদ জামান নাভিদের নেতৃত্বে বেশকিছু অজ্ঞাত যুবক বিকেলে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ফাতাউর রাফি, জাহিদ ওরফে জিদান মোর্শেন, ফরহান শাহরিয়ার ও উচ্ছাস আহত হন।

এসময় গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।তবে ওই সময়ের মধ্যেই গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড.সুব্রত কুমার দাস জানান,আধিপত্য কিংবা ছাত্রলীগ-ছাত্রদলের কোনো বিষয় নেই এখানে। আবাসিক হলের সিটকে কেন্দ্র করে দু’টি সেশনের ছাত্রদের মধ্যে ঝামেলা। যে কারণে এ ঘটনা ঘটেছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এদিকে ক্যাম্পাসের একটি সূত্র জানায়,আহত এবং হামলাকারীরা ক্যাম্পাস ছাত্রলীগের নেতা মহিউদ্দীন আহমেদ সিফাতের অনুসারী ছিলেন। কিন্তু সম্প্রতি সিফাতের সঙ্গে আহতদের দূরত্ব সৃষ্টি হলে দু’টি গ্রুপের সৃষ্টি হয়।

Top