বরিশালে সাবেক ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের

বরিশালে সাবেক ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।


সালেহ আহমেদ:বরিশালে সাবেক ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহননকারী নারী হেনা আক্তার (৩০) বিএম কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী ছিলেন।আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।পারিবারিক কলহের জেরে হেনা আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।মৃত হেনা আক্তার বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা নিয়াজ মোর্শেদ সোহাগের স্ত্রী।জানাগেছে, সোমবার দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহননের চেষ্টা চালান হেনা। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু ঘটে।

হেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে হেনা আত্মহনন করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।প্রসংগত, বরিশাল নগরীতেও হেনার ব্যাপক পরিচিতি ছিল। ছাত্রলীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার সুবাদে বরিশালের রাজনৈতিক অঙ্গনে অবাধ বিচরণ ছিল তার। হেনা আক্তারের এমন মৃত্যুতে তার সহপাঠী এবং রাজনৈতিক সহযোগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Top