বরিশাল শহরে শুক্কুর হাওলাদার(৫৮)নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
রফিকুল ইসলাম:বরিশাল শহরে শুক্কুর হাওলাদার(৫৮)নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার(২৪ ফেব্রুয়ারি)বিকেলে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় নিজ বাসা থেকে শুক্কুর হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়।নিহত শুক্কুর বরিশালের আমিরগঞ্জ এলাকার মুকন্দপট্টির মৃত আ.মান্নান হাওলাদারের ছেলে।তিনি বেশকিছুদিন ধরে বাঘিয়া এলাকায় স্ত্রী রেহানা এবং মেয়ে লিজা ও লামিয়াকে নিয়ে বসবাস করে আসছিলেন।তিনি একটি জীবন বিমা কোম্পানিতে চাকরি করতেন।
শুক্কুর হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) মো.ফয়সাল জানান,পারিবারিক কলহের জের ধরে গলায় দড়ি দিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।