বেনাপোল পোর্ট থানায় গেলে ভালো ব্যবহার ও চকলেট দেন ওসি মামুন খান - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ...

বেনাপোল পোর্ট থানায় গেলে ভালো ব্যবহার ও চকলেট দেন ওসি মামুন খান


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানায় সেবা নিতে আসা মানুষের হাসি মুখে অভ্যর্থনার পাশাপাশি চকলেট দিয়ে আপ্যায়ন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান। তিনি থানায় আগতদের অপ্যায়নের জন্য টেবিলের উপরেই রেখে দিয়েছেন চকলেট। যেকোনো প্রয়োজনে থানায় আসা প্রত্যেক মানুষ আপ্যায়ন হিসাবে পাচ্ছেন চকলেট। পুলিশের কাছ থেকে এমন ব্যবহার ও আপ্যায়ন যেন আগামীতেও অব্যাহত থাকে ওসির কাছে এমন প্রত্যাশা এলাকাবাসীর।বেনাপোল ভবারবেড় গ্রামের মনির হোসেন বলেন, কিছুদিন আগে আমার কিছু জরুরী কাগজ হারিয়ে যায় এজন্য আমি থানায় গিয়েছিলাম। টাকা-পয়সা ছাড়াই জিডি করেছি। আর উপহার হিসেবে পেয়েছি চকলেট। ওসির এমন ব্যবহার পেয়ে আমরা খুবই আনন্দিত।

বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস জানান, থানায় আসা প্রতিটি মানুষের চকলেট দিয়ে আপ্যায়নের নিয়ম চালু করেছেন। তাই থানায় এরকম ব্যবহার ও আপ্যায়ন পেয়ে সেবা গ্রহনকারীরাও খুশি। এছাড়া তিনি প্রতিটি মানুষের সাথে খারাপ ব্যবহার না করার জন্যও সবাইকে সতর্ক করেছেন।মোছাঃ জেরিন আনান বলেন, আমি একটি জিডি করার জন্য কিছুদিন আগে থানায় গিয়েছিলাম। ভালো ব্যবহার এবং তৎক্ষনিক আমার কাজটি সম্পুর্ন করে দেন পোর্ট থানা পুলিশ। আগে থানায় গেলে ভালো ব্যবহার করতো না এখন ব্যবহার ভালো করছে এবং ওসি সাহেব নিজে আমার মেয়ে ওয়াফাকে চকলেট দিয়েছে।এমন ব্যবহার আমরা চেয়েছিলাম যা ওসি মামুন খান এর কাছ থেকে পেয়েছি।বেনাপোল পোর্ট থানা পুলিশের এমন ব্যবহার পেয়ে আমরা খুবই আনন্দিত।ওসি মামুন খান সংবাদকর্মীদের বলেন,থানায় কেউ শখ করে ঘুরতে আসে না।মানুষ বিপদে পড়লেই থানায় আসে।তাই তাদের সেবা প্রদানের পাশাপাশি চকলেট দিয়ে আপ্যায়ন করার ব্যবস্থা করেছি।

Top