তালতলীতে শুটকি পল্লীর নানা সমস্যা জর্জরিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ...

তালতলীতে শুটকি পল্লীর নানা সমস্যা জর্জরিত


মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধি : মৎস্য অঞ্চল হিসেবে পরিচিত বিল বাওড় ঘেরা বরগুনা তালতলী উপজেলার আশারচর এ প্রতিবছর মৌসুমি সংসার গড়ে তোলে শুটকি ব্যবসায়ীরা।সাগর-নদী থেকে মাছ ধরে জেলেরা উল্লেখ যোগ্য মাছের মধ্যে রয়েছে পুঁটি, শৌল, টেংরা, খলিশা, পাবদা, কৈ, শিং, মাগুর, মেনি, বৈরাগী ফলি এসব মাছ রোধে শুকিয়ে শুটকি তৈরি করেন আরেক দল তারা শুটকি শ্রমিক।শুটকি ব্যবসার সাথে শত শত পরিবার জড়িত।বছরের একটি সময় তারা শুটকি পল্লীতে বসবাস করলে ও এখানে নেই কোনো সুপ্রিয় পানির ব্যবস্থা এবং পয়:নিস্কাষণের ব্যবস্হা।শুটকি পল্লী গুলো চর-অঞ্চল এ হওয়ায় নেই কোনো ভাল যোগাযোগ ব্যবস্হা।ফলে শুটকি ব্যবসায়ীরা বিপাকে পড়েন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে,নিশানবাড়ীয়া খেয়াঘাট সংলগ্ন,আশারচর,সোনাকাটা,জয়ালভাঙ্গা চরের শুটকি পল্লীতে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ধরে চলে শুটকির প্রক্রিয়াজাতকরনের কাজ।এ উপলক্ষে মৌসুমের শুরুতে বিভিন্ন প্রকারের মাছ দিয়ে শুঁটকি উৎপাদন করে থাকে।শুটকি মাছ শুকানোর জন্য বাঁশের মাচান,চট ছোট্র ঝুপড়ি এ গুলো দিয়ে ব্যবস্থা করে থাকে।কেউ মাছ আহরন করে আবার ধোয়ার কাজ করছেন।আবার কেউ কেউ বড় মাছ কাটছেন।লবন মিশিয়ে মাচানের উপরে শুকানোর কাজে ব্যস্ত।আবার কেউ শুকানোর শুটকি গুলো বস্তায় ভরছেন।আশার চরের শুঁটকি ব্যবসায়ীরা জানান,প্রতিবছর মৌসুমের শুরুতে পল্লীতে ছুটে আসেন পর্যাপ্ত ক্রেতা।শুঁটকি সংরক্ষনের এখানে কোনো উন্নত ব্যবস্থা নেই।তাদের উৎপাদিত শুঁটকি স্থানীয় ক্রেতাদের মাঝে কম দামে বিত্রুি করা হচ্ছে।এখান থেকে শুঁটকি উৎপাদন করে আমরা বিভিন্ন দেশে রপ্তানি করেথাকিআশারচর,নিশানবাড়ীয়া, সোনাকাটা জয়ালভাঙ্গা চরের একাধিক জেলেরা জানান,শুঁটকির চাহিদা বছর ব্যাপী থাকলে ও এখানে নেই কোনো স্থায়ী শুটকি পল্লী।নদীতে ইলিশ মাছ না থাকার কারন বেকার অনেক জেলে নদী থেকে ছোট ছোট মাছ ধরে এনে এসব শুঁটকি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।এবং অনেক সময় তারা নিজেরা ছোট বড় মাছ গুলো রোদে শুকিয়ে যে শুঁটকি তৈরি করে শুঁটকি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।আমরা বেকার মানুষ নদীতে মাছ ধরে উভয়ের কাছ থেকে বিক্রি করে যা আয় করি তা দিয়ে আমাদের সংসার চালাই।শুঁটকি পল্লীর কয়েকজন শ্রমিকরা জানান,আমরা বছরে ৬মাস ধরে মাছ কাটা থেকে শুরু করে মাছ শুকানো ব্যবসায়ীদের কাছে নিয়ে যাওয়া সর্বোপরি সকল কাজ করে থাকি।কিন্তু ভাগ্যের কি নির্মম বাকি ৬মাস অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হয়।ছেলে-মেয়েদের লেখা-পড়া করাতে কষ্ট হয়।এসব কাছ যা আয় করি তা দিয়ে কোনো মতে জীবন-যাপন করি।উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শামীম রেজা মুঠোফোনে জানান,আমরা সরেজমিন এ গিয়ে পরিদর্শন করে উর্দ্ধতন কর্মকর্তাদের কে জানানো হয়েছে এবং মৎস্য অধিদপ্তর থেকে পর্যায়ক্রমে পদক্ষেপ নিবে।

Top