যথাযোগ্য মর্যাদায় বরিশালে নানা আয়োজনে পালিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি

যথাযোগ্য মর্যাদায় বরিশালে নানা আয়োজনে পালিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।


রফিকুল ইসলাম:বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় বরিশালে নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।শুক্রবার, ২১’র প্রথম প্রহরে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।রাত ১২টা ১মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য শা‌ন্তিচু‌ক্তি বাস্তবায়ন ক‌মি‌টির আহ্বায়ক ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসানউল্লাহ, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ প্রশাসনের কর্তাব্যাক্তিরা নিজ নিজ দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্থরের জনসাধারণ প্রথম প্রহরে ও শুক্রবার সকালে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।এছাড়া একুশ ঘিরে বরিশালে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে।একুশের অনুষ্ঠানমালা শান্তিপূর্ন এবং নির্বিঘ্ন করতে কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

Top