বরিশালে চার দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

বরিশালে চার দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


রফিকুল ইসলাম:বরিশালে চার দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৯ ফেব্রয়ারি) দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে নগরের বাটারগলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী জানান,দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারের জন্য দালালি করে আসছিল ওই চার ব্যক্তি। খবর পেয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘনের দায়ে তাদের মধ্যে তিনজনকে এক মাসের এবং একজনকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।জনস্বার্থে নগরীতে এ ধরনের অভিযান চলবে বলেও জানান ওই কর্মকর্তা।

Top