বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা ২০২০ শুরু হয়েছে। - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা ২০২০ শুরু হয়েছে।


পাখি আক্তার:বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা ২০২০ শুরু হয়েছে।কবি জীবনানন্দ দাশের ১২১তম জন্মদিন উপলক্ষে এ মেলার আয়োজন করেছে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন।রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে প্রধান অতিথি উপস্থিত থেকে উদ্বোধন করেন বিএম কলেজ উপাধাক্ষ্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া।মেলার উদ্বোধন শেষে সরকারি বিএম কলেজ ইংরেজি বিভাগের প্রভাষক সংগীতা সরকারের লেখা ‘জীবন এক জ্যামিতি’ নামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সরকারি ব্রজমোহন কলেজ সাংস্কৃতিক সংগঠন উত্তরণের সভাপতি মো. জুবায়ের হোসেন শাহেদের সভাপতিত্বে মেলা ও বই উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আলআমিন শাহরিয়ার, বরিশাল উদীচীর সভাপতি সাংবাদিক সাইফুর রহমান মিরন প্রমুখ।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি নাজমুল হোসেন আকাশ।অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ।সন্ধ্যায় দ্বিতীয় পর্বে রয়েছে প্রদীপ প্রজ্জলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Top