বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে বসন্ত উৎসব ১৪২৬ উদযাপিত হয়েছে। - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে বসন্ত উৎসব ১৪২৬ উদযাপিত হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে বসন্ত উৎসব ১৪২৬ উদযাপিত হয়েছে।শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কলেজের জীবনানন্দ দাশ চত্বরে বসন্ত উপলক্ষে ছিল নানা আয়োজন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জনাব এস এম অজিয়র রহমান।জেলা প্রশাসক বলেন, শীতের জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুনকে বরণ করার উৎসব হচ্ছে বসন্ত। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে সারা দেশে আয়োজন করা হচ্ছে বসন্ত উৎসব।

সংস্কৃতি পরিষদের সভাপতি খায়রুল হাসান সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.গোলাম কিবরিয়া,কলেজের সাবেক অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক অলক কুমার সাহা, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিন সরোয়ার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর।

Top