গ্রাম হবে শহর’প্রধানমন্ত্রীর এমন স্লোগানের প্রেক্ষাপট ইতিমধ্যে বাস্তব রুপ নিতে শুরু করেছে বরিশাল। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

গ্রাম হবে শহর’প্রধানমন্ত্রীর এমন স্লোগানের প্রেক্ষাপট ইতিমধ্যে বাস্তব রুপ নিতে শুরু করেছে বরিশাল।


রফিকুল ইসলাম:বরিশাল উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম।আজ শনিবার সকালে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন,গ্রাম হবে শহর’প্রধানমন্ত্রীর এমন স্লোগানের প্রেক্ষাপট ইতিমধ্যে বাস্তব রুপ নিতে শুরু করেছে বরিশালে।বিশেষ করে একটি সড়ক বাস্তবায়নের মাধ্যমে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে বড় পরিবর্তন এসেছে। পর্যায়ক্রমে বরিশাল ৫ আসনের প্রতিটি সড়ক প্রশস্তের পাশাপাশি পাকাকরণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চন্দ্রমোহন থেকে নেহালগঞ্জ-পতাঙ্গ মোড় বৈরাগী বাড়ি পর্যন্ত সড়ক দুই ধারে ৬ ফুট প্রসস্থের কাজ শুরু চলছে, যা শেষের দিকে।এছাড়া ভোলা সড়কের পাশে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ, সাহেবেরহাটে হাসপাতাল, বদুল্লা খাল ও নেহালগঞ্জ নদীতে ব্রিজসহ সদর উপজেলার প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসা ভবনগুলো উন্নয়নেও ভাবনা রয়েছে। পর্যায়ক্রমে উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বরিশাল আধুনিক একটি শহরে রুপ নেবে বলে মন্তব্য করেন সদর আসনের এই সাংসদ।এসময় উপস্থিতি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব নুর আলম, উপ-সচিব শহীদুল ইসলাম, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু এবং আ’লীগ নেতা মাহামুদুল হক খান মামুন প্রমুখউদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী স্থানীয় চরকরমজী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দেন।

Top