বিএম কলেজে বিক্ষোভ প্রেমের সমবণ্টন চেয়ে - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

বিএম কলেজে বিক্ষোভ প্রেমের সমবণ্টন চেয়ে


রফিকুল ইসলাম:একজন তিন থেকে চারজনের সঙ্গে প্রেম করছে অথচ অন্য অনেকের ভাগ্যে একটাও জুটছে না,এটা প্রহসন। আর এ প্রহসন দূর করে প্রেমের সমবণ্টন চেয়ে বিক্ষোভ করেছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা।শুক্রবার(১৪ ফেব্রুয়ারি)সকালে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংঘের সদস্যরা। পরে সমাবেশ করে কলেজের মূল ভবনের সামনে।এসময় সংঘের সদস্যদের ‌‘কেউ পাবে আর কেউ পাবে না,তা হবে না তা হবে না’স্লোগান দিতে দেখা যায়।

সংঘের সদস্যদের দাবি,এমন অনেকেই আছেন যারা একজনেই ৩ থেকে ৪ জনের সঙ্গে প্রেম করছেন।আবার এমন অনেকেও আছেন যারা একটাও প্রেম করতে পারছেন না।এটা ঠিক না।এটা পরিষ্কার বৈষম্য।১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে যা হচ্ছে তা পুরোপুরি প্রহসন।প্রেমের সমবণ্টন হলে ভালোবাসাকে তারা সুন্দর রূপ দিতে পারবেন,জানানো হয় সমাবেশে।

Top