সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ব‌রিশা‌লে মানববন্ধন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ব‌রিশা‌লে মানববন্ধন


রফিকুল ইসলাম:সম্প্রতি ঢাকায় নিউজটোয়েন্টিফোর ও বাংলানিউজের সংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন হয়েছে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপু‌রে বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের উদ্যোগে নগরের সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি আরিফিন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল আলম ফরিদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার প্রমুখ।

এসময় বক্তারা সম্প্রতি পুরান ঢাকার নয়াবাজার এলাকায় নিউজ টোয়েন্টিফোর ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিকসহ বরিশাল পূর্বাঞ্চলীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদকের উপর সন্ত্রাসের হামলার ঘটনায় বরিশাল জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি মাসুদ রানা ও সাধারন আবুবকর সিদ্দীক সহ সকল সদস্যবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদসহ উক্ত ঘটনার দোষি দের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানায়।এছারা সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা এবং নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচারের জোর দাবি জানানো হয়।।নিউজ এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সভাপতি কাজী আল মামুন, নিউজ টোয়েন্টিফোরের বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, যমুনা টেলিভিশনের বরিশাল ব্যুরো কাওসার হোসেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশারফ হোসেন, পাঠাগার সম্পাদক রুবেল খান, দপ্তর সম্পাদক এম মোফাজ্জেল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সাবেক কোষাধ্যক্ষ কমল সেন গুপ্ত, বিএসএল নিউজের সম্পাদক মো. মশিউর রহমান, নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদারসহ বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Top