বরিশালের গৌরনদীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের গৌরনদীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে


রফিকুল ইসলাম:বরিশালের গৌরনদীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় হারুন খলিফা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশবৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। হারুন উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের শুক্কুর খলিফার ছেলে। তিনি উপজেলার হোসনাবাদ বাজারের লেপ-তোষকের দোকানি।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, উপজেলার হোসনাবাদ বাজারের লেপ-তোষকের দোকানি হারুন খলিফা বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওই স্কুলছাত্রীকে তার দোকানের পেছনে ডেকে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে পুলিশ হারুন খলিফাকে গ্রেফতার করেছে বলেও পুলিশের এ কর্মকর্তা।

Top