ক্লাস নিয়মিত চালু রাখার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ক্লাস নিয়মিত চালু রাখার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।


সালেহ আহমেদ:বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের ক্লাস নিয়মিত চালু রাখার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে থেকে বেলা ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মসচি পালন করেন।এসময় শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটে শতভাগ ক্লাস নিশ্চিত করা, দ্বিতীয় শিফটের জন্য নতুন শিক্ষক নিয়োগ দেওয়া, ল্যাবগুলো সংস্কার করা, আবাসিক ব্যবস্থার উন্নয়ন ও সিট সংখ্যা বৃদ্ধি করাসহ ১০ দফা দাবির কথা জানিয়ে বক্তব্য ও স্লোগান দেয়।

ইনস্টিটিউটের সিভিল বিভাগের শিক্ষার্থী লুৎফর রহমার জানান, তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী শনিবার থেকে লাগাতার আন্দোলন শুরু করবেন।এদিকে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালনের খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং ইনস্টিটিউট প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

Top