পোল্ট্রি ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পোল্ট্রি ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা


পাখি আক্তার:বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দেনার দায়ে সিরাজ গোমস্তা (৪৫) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায় পুলিশ।সিরাজ আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী গ্রামের মৃত শামচুল হক গোমস্তার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,সিরাজ বিভিন্নভাবে ঋণ নিয়ে বাড়িতে পোল্ট্রি ফার্ম করে ব্যবসা করে আসছিলেন।সম্প্রতি ওই ফার্মের অনেক মুরগি মারা যাওয়ায় তার অনেক টাকা ক্ষতি হয়ে যায়। ঋণের টাকা পরিশোধ করা নিয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। সোমবার(১০ ফেব্রুয়ারি)বিকেলে ফার্মের মধ্যে বিষপান করেন সিরাজ। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শেবাচিম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

Top