আট বোতল বিদেশী মদ ও ২৪ বোতল বিয়ারের ক্যানসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আট বোতল বিদেশী মদ ও ২৪ বোতল বিয়ারের ক্যানসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।


পাখি আক্তার:বরিশালের উজিরপুরে বরযাত্রীর মাইক্রোবাস থেকে আট বোতল বিদেশী মদ ও ২৪ বোতল বিয়ারের ক্যানসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে উজিরপুরের ইচলাদি টোলপ্লাজা সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর এলাকার রিপন সাহা (৩০), গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকার বাপ্পা সাহা (৩০) ও ভোলার বোরহানউদ্দিন বাজার এলাকার শুভ সাহা (৩০)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানা পুলিশের এসআই রুহুল আমিনের নেতৃত্বে ইচলাদি টোলপ্লাজা সংলগ্ন সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় বরিশাল নগর থেকে গৌরনদীমুখী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৪ বোতল বিয়ার ক্যান ও আট বোতল বিদেশী মদসহ তিন যুবককে আটক করা হয়। মাইক্রোবাসটি একটি বিয়ের বরযাত্রীর গাড়িবহরের সঙ্গে ছিল।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Top