বরিশালে মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পী আক্কাস হোসেন ইন্তেকাল, সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান । - Alokitobarta
আজ : শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

বরিশালে মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পী আক্কাস হোসেন ইন্তেকাল, সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান ।


রফিকুল ইসলাম:বরিশালে মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পী আক্কাস হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে বরিশাল নগরের পুলিশ লাইন রোড এলাকার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। দুপুর ১২টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।সোমবার (১০ ফেব্রুয়ারি) বাদ আসর পুলিশ লাইন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পী আক্কাসের মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। শোক বার্তায় উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধে এ বীর যোদ্ধার অবদান বাঙালি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। এমন একজন মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পীর মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও সজ্জনকে হারালাম, যে শূন্যতা অপূরণীয়। উপাচার্য তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার মাগফিরাত কামনা করেন।এছাড়া শোক জানিয়েছেন, বরিশালের সংসদ সদস্য (এমপি) কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান, বরিশাল রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

Top